শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আলটিমেটাম দিয়ে ‘ব্যর্থ’ ডিএসসিসি, দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮৫ Time View

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। কিন্তু এমন ঘোষণার ৪৮ ঘণ্টা পরও এ সিটির বিভিন্ন সড়ক-গলিতে কোরবানির পশুর বর্জ্য স্তূপ হয়ে পড়ে রয়েছে। বিশেষ করে পুরান ঢাকার অলি-গলিতে এ বর্জ্যের পরিমাণ বেশি। এখন বর্জ্য পচে দুর্গন্ধ বাতাসে মিশে পরিবেশ মারাত্মক বায়ুদূষণ করছে।

তবে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্টদের বক্তব্য, মেয়রের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই তারা ঈদের দিনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে। পুরান ঢাকায় অনেকে ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনে পশু কোরবানি করেন। এমন দুই-একটি জায়গায় বর্জ্য জমেছে। বুধবার (১৯ জুন) রাতের মধ্যেই সেগুলো অপসারণ করবে ডিএসসিসি।

গত ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এর আগে ১২ জুন জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে ঈদের আগেই তিনি সপরিবারে যুক্তরাষ্ট্র চলে যান। সেখান থেকেই অনলাইনে যুক্ত হয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে আগা সাদেক রোড, বংশাল রোড, আব্দুল হাদী লেন, চানখার পুল লেন, শিক্কাটুলী লেন, আবুল হাসনাত রোড এলাকা নিয়ে ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ড গঠিত। বুধবার (১৯ জুন) বেলা ১টায় সরেজমিন দেখা যায়, আগা সাদেক রোডে কোরবানির পশুর বর্জ্য স্তূপ হয়ে আছে। বৃষ্টির পানিতে বর্জ্য গড়িয়ে সড়কে ছড়িয়ে গেছে। আর বর্জ্য পঁচে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়কে চলার পথে নাক চেপে দুর্গন্ধ এলাকা পাড় হচ্ছেন নাগরিকেরা। কিন্তু এ বর্জ্য অপসারণে ডিএসসিসির তেমন তৎপরতা দেখা যায়নি। একইভাবে শিক্কাটুলী লেনে কোরবানির পশুর বার্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

সিদ্দিক বাজার, হাজী ওসমান গনি রোড, নাজিরা বাজার লেন, কাজী আব্দুল হামিদ লেন, কাজী আলা উদ্দীন রোড, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা নিয়ে ডিএসসিসির ৩৪ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডের কাজী আলা উদ্দীন রোড ও সিদ্দিক বাজারে কোরবানির পশুর বর্জ্য স্তূপ হয়ে পড়ে থাকতে দেখা গেছে। এ বর্জ্যের অনেকাংশ গড়িয়ে আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটের সামনেও চলে গেছে।

কাজি আলা উদ্দীন রোডের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, কাজী আলা উদ্দীন রোডের ৩৪ নম্বর হোল্ডিংয়ের সামনে সারা বছর ধরেই বর্জ্য ফেলা হয়। এখন এ জায়গায় কোরবানির পশুর বর্জ্যের স্তূপ হয়ে আছে। অথচ এ জায়গা থেকে সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের দূরত্ব ২০০ মিটারের কম। একইভাবে সিদ্দিক বাজারে সড়কের ওপর একইভাবে বর্জ্য স্তুপ হয়ে আছে। অথচ সিদ্দিক বাজারের সীমানা ঘেষেই নগর ভবনের অবস্থান।

তিনি বলেন, কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের এমন গাফলতি দেখে মহল্লার মানুষ খুবই ক্ষুব্ধ। নগর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনা দূর করতে হবে।

একইভাবে ৩২ নম্বর ওয়ার্ডের কাজী জিয়া উদ্দীন রোড, সামসাবাদা লেন, ৩১ নম্বর ওয়ার্ডের কাজী জিয়া উদ্দীন রোড, জিন্দাবাহার, মৌলভী বাজার, বেগম বাজার, আর্মেনীয়াম স্ট্রিট, ২৭ নম্বর ওয়ার্ডের অরফানেজ রোড, ২৫ নম্বর ওয়ার্ডের পুষ্পরাজ সাহা রোড, জগন্নাথ সাহা রোড, ৬২ নম্বর ওয়ার্ডের শনিরআখড়ায় সড়কে কোরবানির বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

জানতে চাইলে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ জাগো নিউজকে বলেন, ঢাকা দক্ষিণের মধ্যে পুরান ঢাকায় কোরবানি অনেকটা ব্যতিক্রম। এখানে তিন দিন পর্যন্ত কোরবানির পশু জবাই দেওয়া হয়। বুধবার (১৯ জুন) অনেক এলাকায় পশু কোরবানি হয়েছে। এসব পশুর বর্জ্য বিকেলের মধ্যেই অপসারণ করা হবে। আর ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের সব বর্জ্য আগেই অপসারণ করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, এবার কোরবানির হাট ও কোরবানির জবাই করা পশুর বর্জ্য অপসারণে ১০ হাজার ২৪৭ জন জনবল কাজ করেছে। আর কোরবানির পশুর বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টার লক্ষ্যমাত্রা দেওয়া হলেও প্রথম দিনে তা ১০ ঘন্টা ১৫ মিনিটে সম্পন্ন করা হয়েছে এবং দ্বিতীয় দিনে বিকেল ৫টা পর্যন্ত সময়ে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৯টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়েছে। সব মিলে মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫টা পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ট্রিপের মাধ্যমে ১৭ হাজার ৬৯২ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টায় নির্ধারিত ৬ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করে ডিএনসিসি। একইভাবে ঈদের দ্বিতীয় দিনে দেওয়া কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category