শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এনবিআর কর্মকর্তার ছেলের অর্ধকোটি টাকার পশু কোরবানি

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৮৫ Time View

সম্প্রতি ১২ লাখ টাকায় রাজধানীর সাদেক এগ্রো থেকে একটি ছাগল কেনার ভিডিও ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছাগলটি কিনেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। সেই সঙ্গে সে আরও ৪টি গরুও কিনেছেন ৩৭ লাখ টাকায়। সব মিলিয়ে অর্ধকোটি টাকার কোরবানি দিচ্ছেন ইফাত।

এই কর্মকর্তার ছেলে গত বছরও কোরবানিতে ৬০ লাখ টাকার পশু ক্রয় করেছিলেন বলে নিশ্চিত করেছেন তাদের কাছে বিক্রি করা এক বিক্রেতা। এতো টাকায় কোরবানি পশু কিনলেও এর আগে আলোচনায় আসেননি তিনি।

ছাগলটি ক্রয়ের পর প্রথমে ধানমন্ডির ৮ নাম্বার সড়কের ইমপেরিয়াল সুলতানা ভবনের নিচ তলায় রাখেন। সেখানে সাক্ষাৎকারের জন্য গেলে ছাগলটিকে সড়িয়ে নেয়া হয়। পাশাপাশি ইফাতের ফেইসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত ফোন নাম্বারটি।

ধানমন্ডির বাসার নিরাপত্তা কর্মীর কাছে জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, ছাগলটি মোহম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে সেখানে চারটি গরুসহ কয়েকটি ছাগল দেখা যায়। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে সুযোগ নেই বলে চলে যেতে বলেন নিরাপত্তা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category