শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভোলায় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ২ লঞ্চ ও ইজারাদারকে জরিমানা

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৭৬ Time View

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ভোলা-ঢাকা রুটের দুটি লঞ্চ ও ইজারাদের ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ এ জরিমানা করেন।

জেলা প্রশাসন মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ইলিশা লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষণ ইত্যাদি মনিটরিং করা হয়।

নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করায় দোয়েলপাখি-১ ও দোয়েলপাখি-১০ লঞ্চকে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ জানান, যাত্রীর জীবনের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইলিশা তালতলি ঘাটের ইজারাদের সরয়ারদিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category