শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

লালপুরে বাজারে আগুন, ৮টি দোকান ও মালামাল পুড়ে ছাই

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৯৪ Time View

নাটোরের লালপুরে আব্দুলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকানঘর ও মালামাল পুড়ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার ভোর ৪টার দিকে চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর বাজারে শাহিনের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে শাহিনের দোকানঘরে থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

খবর পেয়ে পরিদর্শনে আসেন নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে হলেও আমাদের আব্দুলপুর বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বাজার ও তাদের ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category