শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মাদারীপুরে খামারে আগুন, কোরবানির গরুসহ ২ হাজার মুরগি পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯৭ Time View

মাদারীপুরের শিবচরে গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারের ১৩ টি কোরবানির গরু ও তার পাশের মুরগির খামারে ২ হাজার মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারি মিলন মুন্সি দাবি করেছেন।
আজ বুধবার (১২ জুন) ভোররাতে উমেদপুরে মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোররাতে জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খামারে বাধা ১৪টি গরুর মধ্যে ১৩টি গরুর মারা যায়। একটি গরু দড়ি ছিড়ে পালাতে সক্ষম হয়। তবে গরুটির শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। এছাড়া পার্শ্ববর্তী একটি শেডে আগুন ছড়িয়ে পড়লে ঐ শেডে থাকা ২ হাজার মুরগী পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের কোন সুনিদির্ষ্ট কারণ জানা যায়নি। তবে এলাকাবাসী ধারণা করছে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লাগতে পারে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেসময় খামারিদের যথাসম্ভব আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category