শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রাঙামাটিতে প্রধানমন্ত্রী কর্তৃক ঘর পেল ৬৮০ পরিবার

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ১৮,৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।তারই ধারাবাহিকতায় রাঙামাটিতে ৬৮০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলায় জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়এতে সভাপতিত্ব করেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।এ সময় গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা তথ্য অফিসার রাহুল বনিকসহ পদস্থ কর্মকর্তারা।

উল্লেখ, রাঙামাটি জেলা প্রশাসনের তথ্য মতে, রাঙামাটিতে ৫ম পর্যায়ের ২য় ধাপে নয় উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪টি, কাপ্তাইয়ে ৪০টি, কাউখালীতে ১৩টি, রাজস্থলীতে ২৫টি, বরকলে ৩৫টি, বিলাইছড়িতে ১১টি, বাঘাইছড়িতে ৪২২টি, লংগদুতে ১২৬টি এবং নানিয়ারচর উপজেলায় ৪টিসহ মোট ৬৮০টি গৃহ উপকারভোগী পরিবারগুলোর নিকট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category