শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ছাতকে ২১০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৮৯ Time View

সুনামগঞ্জের ছাতকে ট্রাকেভর্তি ২১০ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার ভোরে ছাতক-দোয়ারাবাজার সড়কের নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর বাজার এলাকা থেকে চোরাকারবারি খায়ের উদ্দিনকে (৩০) আটক করা হয় ও চিনি ভর্তি ট্রাকটি এবং ট্রাকে থাকা চিনি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ২১০ বস্তা চিনির বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা।আটক খায়ের উদ্দিন দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের উলুর গাও গ্রামের চাঁন মিয়ার পুত্র।

অভিযানের সময় ট্রাক চালক ও চোরাকারবারি দোয়ারা বাজার উপজেলার কিরাণ পাড়া গ্রামের রুস্তম আলীর পুত্র সফিক মিয়া পালিয়ে গেছে।

ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় নৌ-পুলিশের এসআই বাদল ফকির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটক খায়ের উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category