শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের আগেই উপহার পেতে যাচ্ছে গৃহহীনরা

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৬ Time View

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের আগে উপহার পেতে যাচ্ছেন কুড়িগ্রামের গৃহহীন পরিবারগুলো। এবার জেলায় ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, আমরা ইতোমধ্যে জেলার গৃহহীন চার হাজার ৫৫৩টি পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ ঘর বরাদ্দ সম্পন্ন করা হয়। এবার আরও ৩৬৫টি গৃহহীন পরিবারকে ঘর ও জমি প্রদানের সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর দেয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কুড়িগ্রাম জেলায় উদ্বোধনের মাধ্যমে এসব ঘর এবং জমি সুবিধাভোগীর নিকট হস্তান্তর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরমান হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category