শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কলেজ ভর্তিতে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯০ Time View

একাদশ শ্রেণিতে ভর্তি বাতিল করা ও ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। কলেজে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন বাতিল করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দেয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন বাতিলের সাথে সেই আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যাবে। নতুন করে আবেদন করার পর পুনরায় আবেদন ফি প্রদান করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে যাদের ‘আবেদন বাতিল’ কিংবা ‘মোবাইল নম্বর পরিবর্তন’ করা প্রয়োজন, তারা অনলাইনে এই ফর্মটি ব্যবহার করুন। এই ফরম ব্যবহার করে কীভাবে আবেদন দাখিল করতে হবে তার ভিডিও টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে। আবেদন করার পরে এই লিঙ্কে স্ট্যাটাস দেখতে পারেন। সংশ্লিষ্ট নোটিশটি বোর্ড বিজ্ঞপ্তি মেনুতে দেখুন।

এছাড়াও যে সকল শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে, তাদের কোন ফলাফল স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে সেই বিষয়ে শিক্ষার্থীর পছন্দ বিবেচিত হবে বলে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে। এই ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের পছন্দের কথা ৮ জুনের মধ্যে জানাতে পারবেন। এই সময়সীমার মধ্যে পছন্দের কোন তথ্য না পাওয়া গেলে, শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, আগামী ১১ জুন পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা। ৫ জুন দুপুর ১২টা পর্যন্ত ১০ লাখ ৯৭ হাজার ৬৬৩টি আবেদন পড়েছে। ইএসভিজি চয়েজ দাখিল হয়েছে ৫৯ লাখ ৮০ হাজার ৬৯০। পেমেন্ট সম্পন্ন হয়েছে ১০ লাখ ৮৮ হাজার ৬৫১ জন আবেদনকারীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category