শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দোষীদের তালিকা থেকে বাদ দেওয়া হবে: ধর্মমন্ত্রী

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৫ Time View

চলতি বছরে যেসব ব্যাংক হজযাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ শনিবার সকালে আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, যেসব এজেন্সি এ ধরনের অপকর্ম করে আগামীতে হজযাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের লাইসেন্স নবায়ন হবে না। আমাদের বিধান যেটা আছে, ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা—যে যতটুকু অপরাধ করেছে, ততটুকু শাস্তি তারা পাবে। এতে কোনো সন্দেহ নেই।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বলা হয়েছে ভিসা করতে ভোগান্তি হয়েছে। আমরা কিন্তু কোনো ভোগান্তিতে পড়িনি। কোনো ভোগান্তি হয়নি আসলে। আমার মনে হয়, অযথা এটা বলা হয়েছে। কারণ যখন ভোগান্তির কথা বলা হচ্ছে, সেই সময় বাংলাদেশের ৮৭ শতাংশ ভিসা সম্পন্ন হয়ে গেছে।

ফরিদুল হক বলেন, অন্যান্য দেশ, যাদের হজ নিবন্ধন কম ছিল তাদের ভিসা বন্ধ ছিল। বাংলাদেশের হজ যাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। অযথা মিথ্যা অপপ্রচার করে আমাদের অপমানিত করার চেষ্টা করেছে। অপবাদ দেওয়ার চেষ্টা করেছে।

ব্যাংকে জটিলতার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, এবার দুটি ব্যাংকে জটিলতা হয়েছিল। একটি সমাধান করা গেছে, অন্য ব্যাংকে সমস্যা হওয়ার পরে এক দিনের মধ্যে সমাধান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category