শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মোদিকে শেখ হাসিনার শুভেচ্ছা

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৩ Time View

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতকাল মঙ্গলবার (৪ জুন) এক চিঠির মাধ্যমে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এবং আমার (প্রধানমন্ত্রী) পক্ষ থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে ১৮তম ভারতীয় লোকসভা নির্বাচনে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন।

মোদিকে উদ্দেশ্য করে চিঠিতে লেখা হয়, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসাবে, আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আপনার বিজয় ভারতের জনগণের আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্মোত্সর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে।

ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয় চিঠিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category