শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশীদ

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৮ Time View

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, র‌্যাবের বিদায়ী মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) এম খুরশীদ হোসেনের কাছ থেকে আজ বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। আজ ৫ জুন থেকে খুরশীদ হোসেনের অবসরকালীন ছুটি কার্যকর হয়।

গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন মো. হারুন অর রশীদ।

দায়িত্ব নেওয়ার পর র‌্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এছাড়া, তিনি রাজারবাগ পুলিশ লাইন্স ও বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে তিনি গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেবেন। -বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category