শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভোগান্তি ছাড়া এই ঈদেও মানুষ ঘরে ফিরবে: রেলমন্ত্রী

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮২ Time View

মানুষের দোয়া ও আপনাদের সহযোগিতায় এবারের ঈদ যাত্রায় আমরা সফল হব। চেষ্টা করছি ভোগান্তি ছাড়া এবারের ঈদেও মানুষ ঘরে ফিরবে বলে জানিয়েছন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।শনিবার (১ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রীএসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব—এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব‍্যবহার করে কেউ সুবিধা নেবে এটা হতে দিতে আমরা রাজি না।’

তিনি বলেন, মাঝে মাঝে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দু-একটি ট্রেন বন্ধ রাখা হয়। বতর্মানে রেল সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে।

আমরা এরই মধ্যে ভারত থেকে ২০০ বগির জন‍্য চুক্তি সম্পাদন করেছি। এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরো ২৬০টি বগি আসবে। এর চুক্তিও খুব তাড়াতাড়ি সম্পাদন হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category