শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায় আহত ৩০

  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯৩ Time View

বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে দু’পক্ষের মারামারিতে প্রার্থীসহ ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য পাথরঘাটা হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এরা প্রত্যেকেই রাজনীতির সাথে সংযুক্ত আছে বলে জানা যায়।

আজ ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবির কাপ-প্রিচ মার্কা ও এনামুল হোসাইনের দোয়াত-কলম মার্কার সমর্থকদের মধ্যে কাকচিড়া ইউনিয়নের কাটাখালী ও পাথরঘাটা হাসপাতালে দফায় দফায় এই সংঘর্ষ সংগঠিত হয়। পাথরঘাটা থানার ওসি আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতরা হলেন, দেয়াত-কলম মার্কার প্রার্থী এনামুল হোসাইন, যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ, মোঃ সোলাইমান, শাহ আলী, সবুজ গাজী,তানভীর আহম্মেদ, ছাত্রলীগ নেতা মোঃ আহাদ, মোঃ রাকিব ও রুবেল মিয়া, হাসান রাব্বি।

এনামুল হোসাইন অভিযোগ করেন, নির্বাচন শুরু থেকেই কাকচিড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর ছেলে রাজন আহম্মেদ কাপ-প্রিচ মার্কার পক্ষ নিয়ে আমার (এনামুলের) লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করছে এবং দোয়াত-কলম প্রতীকের প্রচার অফিস ভাঙচুর করে। আজ একই স্টাইলে মোটরসাইকেল মহড়া দিয়ে রাজন তার লোকজন নিয়ে আমার কাকচিড়া ইউনিয়নের নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর চালায়। খবর পেয়ে আমি (এনামুল হোসাইন) কিছু কর্মী নিয়ে সেখানে গেলে আমার ওপরে হামলা করে রাজন এবং আমাকে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়।

মোস্তফা গোলাম কবির জানান, বিকালে কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামে তার এবং এনামুলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির সময় একটু হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা মিট করে দেয়। তার পরেও এনামুল সন্ধ্যার পরে তার লোকজন নিয়ে ওই এলাকায় আমার লোকজনকে মারধর করেছে। তাদের মধ্যে শহআলী ও রাকিবকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করালে সেখানে আমার লোকজন দেখতে যায়। এসময় এনামুলের সমর্থকরা আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী আহত হয়েছে। তিনি বলেন, আমার গণ জোয়ার দেখে এনামুল নির্বাচন বানচাল করার জন্য এসব কাজ করছে।

পাথরঘাটা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা জানান, প্রার্থী এনামুল ভর্তি হওয়ার পর মোস্তফা গোলাম কবিরের সমর্থক দু’জনকে ভর্তি করালে আহতদের দেখতে উভয় পক্ষের লোক পাথরঘাটা হাসপাতালে জড়ো হয়। এবং হাসপাতালের মধ্যেই সংঘর্ষ বাধে। এতে অনেকেই রক্তাক্ত আহত হয়েছে। ৩০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর পুলিশ এসে উভয় পক্ষের ওপর লাঠিচার্জ করে সভাইকে ছত্রভঙ্গ করে দেয়।

পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান, এই ঘটনা যাতে নির্বাচনের ওপর প্রভাব না পরে সে কারণে এই মারামারির সাথে যারা জড়িত তাদের আটকের ব্যাপারে চেষ্টা চলছে। প্রার্থীরা অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালে কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন আগামী ৯ জুন ভোট গ্রহণের দিন ধার্য করেছে বলে পরিপত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category