শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নো হেলমেট, নো ফুয়েল, মন্ত্রী এমপির লোক বলেও যেন কেউ পার না পায় : ওবায়দুল কাদের

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৮ Time View

ঈদের সাত দিন আগ থেকে ঈদের পাঁচ দিন পর পর্যন্ত সারাদিন সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সিএনজি স্টেশনগুলো ঈদের সাত দিন আগে থেকে এবং পাঁচ দিন পর পর্যন্ত সারাদিন খোলা থাকবে। এ সময় নো হেলমেট, নো ফুয়েল নীতি চালু থাকবে। মন্ত্রী এমপির লোক বলেও যেন কেউ পার না পায়।

রাজধানীর বিআরটিএর সদর কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ মে) ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এসব কথা বলেন মন্ত্রী।

ঈদযাত্রা স্বাভাবিক রাখতে কোরবানির ঈদে মহাসড়কে পাসে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। ঈদের দিনসহ এর আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে।

তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য গার্মেন্টস সামগ্রী, ঔষধ সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।
ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিকদের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গাড়ির ফিটনেস ঠিক রাখতে হবে। লক্কড় ঝক্কর গাড়িতে রং দিয়ে লাভ নেই। হেলপার যেন ড্রাইভার না হয় এই খেয়াল রাখতে হবে।বিশেষ করে দূরের যাত্রায়।
মেয়র হানিফ ফ্লাইওভারে সব সময় যানজট লেগে থাকে, জনস্বার্থে তা সমাধান করতে হবে। ঈদে পোশাক কারখানা ছুটি দিলে যানজটের সৃষ্টি হয়, এ বিষয়ে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহকে ঈদের সাত দিন আগেই পুরোপুরি ঠিক করার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category