শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঘূর্ণিঝড় রেমাল: উদ্ধারকাজে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৯০ Time View

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপড়ে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, ঘূর্ণিঝড়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার দিকে সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। এক পর্যায়ে আকস্মিক বিদ্যুৎ চলে আসায় ফায়ার ফাইটার মো. রাসেল হোসেন (২১) বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ফায়ারফাইটার রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category