শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ৩ অটোরিকশা চোরকে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা ফ্রান্সে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের দিনব্যাপী নৌ ভ্রমণ সম্পন্ন ১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা: রাষ্ট্রপতি নির্বাচন

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭২ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ জাত উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪টায় আরডিআরএস বাংলাদেশের আয়োজনে উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের চেংমারী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

টেকনিক্যাল অফিসার কৃষি আরডিআরএস শাহিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং কর্মকর্তা দিনাজপুর অঞ্চল (কৃষিবিদ) সঞ্জয় দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) শহিদুল ইসলাম।

এ সময় মাঠ দিবসে মানবদেহের জিংকের গুরুত্ব, বঙ্গবন্ধু ধান-১০০ উৎপাদন প্রদর্শনীর ফলাফল প্রদর্শন, কৃষকদের প্রযুক্তি বিস্তার উদ্বুদ্ধ করণ, চাষাবাদ, রোগ বালাই নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) শহিদুল ইসলাম।

এ সময় টেকনিক্যাল অফিসার কৃষি ও পরিবেশ আরডিআরএস রবিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রউসুল আযম পলাশ, জিংক অনুপুষ্টি সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ উৎপাদন প্রদর্শনী প্রাপ্ত খামারি, প্রগতিশীল কৃষক, কৃষানিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category