মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

নবাবগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬৫ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমহনপুর গ্রামের ১৭ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণ করেছে ২ বখাটে।

শনিবার রাতে কিশোরীকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে পাশের গ্রামের আশরাফ ওরফে আশুর বসতঘরে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না। ঘটনায় আশুর সাথে তার বন্ধু রাজিব আহমেদ (৩০) ছিল। তারা দুজনেই মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে বলে ভিকটিম অভিযোগ করে।

ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানায়, ধর্ষণের পর মেয়েটিকে অটোরিকশাযোগে তার বাড়িতে ফিরিয়ে দেয়। এ সময় মেয়ের বাবা ও ছোট ভাই ঘটনা জানতে পেরে নবাবগঞ্জ থানায় এসে দুই বখাটের বিরুদ্ধে মামলা করে। মামলার বাদী হয় মেয়ের বাবা। এ ঘটনায় পুলিশ ভোর রাতে ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে।

নবাবগঞ্জ থানার ওসি শাহ জালাল বলেন, দুপুরে মামলা হলে দুই আসামিকে আদালতে পাঠানো হয়। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category