মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

হাটহাজারীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬৫ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আব্দুল মোতালেব (৬৮) ও আফছার (৫০) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছে।শনিবার (২৫ মে) দুপুর দেড়টা দিকে উপজেলা মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের দক্ষিণে মইগ্গেরহাট এলাকার মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সাথে সাথে কিছুক্ষণ মহাসড়ক অবরুদ্ধ করে দেয় উপস্থিত উৎসুক জনতা। নিহত আব্দুল মোতালেব উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মোহছেনা পাড়ার মৃত আলী হোসেনের পুত্র এবং আফছার একজন প্রবাসী। সে উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর এলাকার মৃত সমসুর পুত্র।

এই দুর্ঘটনায় মোহাম্মদ শাহাদাত (২৯) ও নূর মোহাম্মদ (২৮) নামে আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত অটোরিকশা চালক শাহাদাত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মোহাম্মদ ইয়াসিনের পুত্র এবং প্রবাসী নূর মোহাম্মদ পার্শ্ববর্তী উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের ইসহাক মিয়ার পুত্র বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগর মুখী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকে গিয়ে একটি জীপগাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা নাজিরহাট মুখী সিএনজি চালিত একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় চালক ও আরেক যাত্রী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি সেবাপ্রদান কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অটোরিকশা চালক শাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হলেও যাত্রী নূর মোহাম্মদ সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে নাজিরহাট হায়ওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আনিস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে। সেই সাথে জাহিদুল ইসলাম (২৫) নামে বাস চালককে আটক করি। সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category