মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

বাবার লাশের টুকরো হলেও ছুঁয়ে দেখতে চাই: এমপিকন্যা

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭২ Time View

ভারতে নৃশংসভাবে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারুল আজীম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিন তার বাবা হত্যার বিচার চেয়ে কাঁদতে কাঁদতে বলেছেন, ‘আমার বাবার লাশের একটা টুকরো মাংস হলেও চাই। যে মাংসের টুকরো ছুঁয়ে দেখতে পারি। সে মাংসের টুকরোকেই বাবা মনে করে জানাজা ও দাফন-কাফন করতে চাই।’

শুক্রবার বিকাল ৫টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এমপি আনার হত্যার সুষ্ঠু বিচার ও হত্যা পরিকল্পনাকারীকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ সময় ডরিন বলেন, ‘প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা-কষ্ট বোঝেন, তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন। তার বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যার বিচারও তিনি করবেন। হত্যার মূল পরিকল্পনাকারীকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে কী জন্য সে এত বড় অপকর্ম করল। এর বিচার অবশ্যই হবে।’

এমপিকন্যা বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। গতকালও কথা বলেছি। আমরা আইনের আশ্রয় নেব। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী লীগের দলীয় সর্বোচ্চ অভিভাবকরা আছেন, তারা আমাদের পরামর্শ দেবেন এবং তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কালীগঞ্জের মানুষের সুখে-দুঃখে যিনি সবসময় পাশে থেকেছেন, সেই মানুষটির হত্যার বিচার আমরা চাই। আমরা কোনো শৃঙ্খলা হানি করতে চাই না।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেনসহ আওয়ামী লীগের সব ইউনিটের নেতাকর্মী এবং শত শত সাধারণ মানুষ।

এর আগে সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এমপি কন্যা ডরিন জানান, তিনি ভারতের ভিসা পেয়েছেন। তবে ডিবি অফিস থেকে তাকে বলা হয়েছে, যখন প্রয়োজন হবে তখন ভারতে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category