শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মাটিরাঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার এক

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭৯ Time View

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে মো. আনোয়ার হোসেনকে (২৯) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার একটি দল মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজারপাড়াস্থ মাটিরাঙ্গা টু তবলছড়ি সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

আসামি মো. আনোয়ার হোসেন (২৯) মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড মিস্ত্রী পাড়া এলাকার মো. মোস্তফার ছেলে।

আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category