শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮২ Time View

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক পোশাক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, শুক্রবার সকালে উপজেলার রিলাক্স হোটেল থেকে মো. ইদ্রিস শেখের লাশ উদ্ধার করেন তারা। নিহত ৫২ বছর বয়সী ইদ্রিস শেখ নেছারাবাদের সোহাগদল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রউফ।

নেছারাবাদ উপজেলার মিয়ারহাটে দুটি পোশাকের দোকান রয়েছে তার।

রিলাক্স হোটেলের ম্যানেজার জুয়েল বলেন, গত ২২ মে বিকালে ইদ্রিস তার হোটেলে আসেন। দুইজন থাকবেন বলে হোটেলের দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষটি ভাড়া নেন। ইদ্রিসের কাছ থেকে প্রতিদিন সন্ধ্যার দিকে ভাড়া তুলতেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর জুয়েল ভাড়া নেওয়ার জন্য ইদ্রিসের রুমের দরজায় নক করেন। কিন্তু তখন ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান।

ম্যানেজার বলেন, আমি সকালে আবার তার রুমের দরজায় নক করি। কিন্তু তখনও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। এ সময় দরজায় জোরে ধাক্কা দিলে একটু ফাঁকা হয়ে যায়। এ সময় বাইরে থেকে ইদ্রিসের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেই।

ইদ্রিসের স্ত্রী মাহমুদা বলেন, গত ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তার স্বামী। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি।

লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে ওসি শাহীন বলেন, তদন্ত চলছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category