শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭৬ Time View

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজু মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত রাজু সদ্য লালমনিরহাট পলিটেকনিকেল থেকে কম্পিউটার ডিপ্লোমা পাস করেছে।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দাশিয়ার ছড়া সাবেক ছিটমহল এলাকার হাবিবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার চন্দ্রখানা এলাকার হযরত আলীর ছেলে।

একই কাজে নিয়োজিত রাজুর সহকর্মী প্রত্যক্ষদর্শী মতিউর রহমান জানান, ওয়াইফাই লাইনের সংযোগ দিয়ে নামার সময় ভুলবশত ওয়াইফাইয়ের তার এসে রাজুর বাম হাতের বাহুতে ওয়াইফাই এর তার লেগে বিদ্যুৎপৃষ্ট হয় এতে রাজু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।

ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান  হারুন রশীদ হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category