শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

র‍্যাবের জালে আটক ৭ ছিনতাইকারী

  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৩ Time View

গাজীপুরের টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৭ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর অভিযানিক দল।সোমবার সন্ধ্যায় দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ টি ধারালো ছুরি, ১টি মোবাইল ফোন ও ছিনতাইকৃত ২১শত টাকা উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যার পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১ এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান।

আটককৃতরা হলো, শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২) রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীসহ আশপাশের এলাকা নিরাপদ রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category