শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভোট ছাড়াই জয়ী হচ্ছেন ফেনীর আরও তিন ভাইস চেয়ারম্যান

  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮৪ Time View

ভোট ছাড়াই জয়ী হচ্ছেন ফেনীর আরও তিনজন ভাইস চেয়ারম্যান। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে হচ্ছেন তারা তিনজন।

তারা হলেন, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মজুমদার, দাগনভূঞা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাবেয়া আক্তার ও সোনাগাজী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খোদেজা খানম শাহীন গণি।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় এনামুল হক মজুমদার বিনাভোটে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হতে কোনো বাধা রইলো না।

এছাড়া দাগনভূঞা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসকিরা তান্নিন ও পেয়ারা বেগম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় রাবেয়া বেগমের জয়ের পথে আর কোনো বাধা রইল না। ফলে এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আর ভোট হচ্ছে না।

একইভাবে সোনাগাজী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুর জাহান আক্তার বকুল মনোনয়নপত্র প্রত্যাহার করায় খোজেদা খানম একক প্রার্থী হিসেবে বিনা ভোটেই জয়ী হচ্ছেন।

অন্যদিকে গত ৮ মে অনুষ্ঠিত নির্বাচনেও জেলার পরশুরাম উপজেলার সব প্রার্থী ও ফুলগাজী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিনা ভোটেই জয়ী হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category