শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ডিবি পরিচয়ে ছিনতাইকৃত ট্রাকভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৬ Time View

নারায়ণগেঞ্জর আড়াইহাজারে ডিবি পরিচয়ে ছিনতাই করা মালামাল বহনকারী একটি ট্রাক ও ছিনতাইকৃত প্রায় ৪শ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৩টায় ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে থানার এসআই নূর ই আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে পৌরসদরের মুকুন্দী এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করেন।

এসআই নূর ই আলম সিদ্দিকী জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে টহল ডিউটি করার সময় ৯৯৯ নম্বর থেকে কলের সূত্র ধরে আমরা ছিনতাইকৃত ট্রাকের মালিক ও চালকের সাথে যোগাযোগ করলে তারা জানান, সিলেটের বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক আড়াইহাজার এলাকায় ডিবি পরিচয়দানকারী একদল ছিনতাইকারীর হাতে ছিনতাই হয়। ট্রাকটি আড়াইহাজার পৌরসদরের মুকুন্দী এলাকায় আছে। এ সংবাদ পেয়ে পুলিশের টিম মুকুন্দী এলাকায় গিয়ে জনৈক নাহিদ কাজীর কাছ থেকে ভাড়া নেয়া কাওসারের গুদাম ঘরের সামনে ট্রাকটি দেখতে পান। ট্রাকটি থেকে কাওসারের গোডাউনে চিনির বস্তাগুলো আনলোড করছিল কয়েকজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবাই পালিয়ে যায়।

এ সময় কাওসারের গোডাউন থেকে প্রায় আড়াইশ বস্তা চিনি আনলোড করা অবস্থায় উদ্ধার কার হয়। তা ছাড়া ট্রাকটিতে তখনো প্রায় দেড়শতাধিক বস্তার মতো চিনি ছিল। এ অবস্থায় জব্দকৃত ট্রাক ও চিনি থানায় নিয়ে আসে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, ট্রাক মালিক ও চালক আসলে ভালো করে জেনে শুনে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category