শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পুরান ঢাকায় ডিজিটাল ল্যাব চান সাঈদ খোকন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৫ Time View

পুরান ঢাকায় ডিজিটাল ল্যাব স্থাপনে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কী না তা জানতে চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সম্পূরক প্রশ্নে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আজ আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী। তার স্মৃতির প্রতির শ্রদ্ধা জানিয়ে আমি প্রশ্ন করছি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীকে। পুরান ঢাকায় ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে কী না? যদি না থাকে তাহলে এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কী না?

এমন প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদ সদস্য মহোদয়কে আশ্বস্ত করতে চাই, ওনার নির্বাচনি এলাকায় আমাদের এস্টাব্লিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় নতুন করে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে সারা বাংলাদেশে আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আরও পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category