শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দেশে ফিরেই গ্রেপ্তার, রিমান্ডে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক

  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮৫ Time View

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় করা মামলায় পলাতক ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (৮) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মালয়েশিয়া থেকে মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার হন সোহেল। পরে সোহেলকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডির হাতে তুলে দেয়। বেইলি রোডে আগুন লাগার পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন।

পরে আজ (বুধবার) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই রেস্তোরাঁ। এ ছাড়া ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার রাতে ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি।

সোহেলকে নিয়ে ভয়াবহ ওই আগুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category