বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

পিআইবির ডিজি আবারও জাফর ওয়াজেদ

  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৭১ Time View

রাজধানীতে অবস্থিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ। তাকে ফের দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে মঙ্গলবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাফর ওয়াজেদের আগের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জাফর ওয়াজেদ ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’ এর ধারা ৯ (২) অনুযায়ী এ নিয়োগ পেয়েছেন তিনি।

যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। এরপর কয়েক দফা বাড়ে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category