বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন:ফায়ার সার্ভিস

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭৮ Time View

তিন পরে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন। তবে এখনও পুরোপুরি নেভেনি বনের আগুন। আরও ২ থেকে ৩ দিন পর্যবেক্ষণ করা হবে আগুন। সোমবার (৬ মে) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম আমরবুনিয়া এলাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাথে, জেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, বিমান বাহিনী একযোগে আগুন নেভানোর চেষ্টা করি। প্রায় দুই দিনের চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এটা শুধু সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে।এখন প্রশ্ন থাকে নির্বাপণের, আসলে সুন্দরবনের আগুন নির্বাপণ অনেক কঠিন ব্যাপার।এর জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আমরা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি। আগামী দুই-তিনদিন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে পর্যবেক্ষণে থাকবে।

লে. কর্নেল তাজুল ইসলাম আরও বলেন, এটা সাধারণ সাধারণ কোনো আগুন ছিল না। বনের এই আগুন নিয়ন্ত্রণের জন্য আমরা ফায়ার ক্যানাল পদ্ধতি, বুশ ফায়ার টার্মিং পদ্ধতি, ফায়ার ব্রেক পদ্ধতিসহ নানা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে আমরা প্রায় ২ কিলোমিটার জুড়ে আমরা ফায়ার ক্যানাল তৈরি করেছি।

এদিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের পরও বনের মধ্যে ধোয়া দেখা গেছে। বনরক্ষী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জায়গায় আগুনের কুণ্ডলী খুঁজছেন। কোথাও ধোয়া দেখলে বন বিভাগের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category