শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল ১ প্রাণ

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোস্তফা খাতুন (৫০)।

সোমবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোচরা-হাজীপাড়া সড়কের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা খাতুন রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত আহমদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, মোস্তফা খাতুন মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথে পোমরা ইউনিয়নের হাজীপাড়ার কাছাকাছি এলে ট্রাকের ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন রাত ৯টার দিকে নামাজের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category