বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View

যশোর সদরের বসুন্দিয়ার সদুল্লাপুর ভৈরবের শাখা নদী (কাটা খাল) থেকে নিখোঁজ ইজিবাইক চালক ইমনের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ অজ্ঞাত অবস্থায় লাশ উদ্ধারের  করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইমনকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে দুর্বিত্তরা। তারা পরবর্তীতে ইমনের লাশ নদীতে ফেলে চলে যায়।  ইমন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আবুল কালামের ছেলে।

পরিবারের লোক জানান, গত ২৮ এপ্রিল ভোর ৬টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর আর বাড়ি ফেরেনি ইমন।  ব্যবহৃত মোবাইল  ফোন ফোন বন্ধ পাওয়া যায়। বাইক স্ট্যান্ডে খোঁজ নিলে অন্য চালকরা জানায়, সবশেষে বসুন্দিয়ার দিকে ভাড়া নিয়ে যেতে দেখেছে তারা। এঘটনায় তারা অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেন তারা। শেষমেষ পুলিশের কাছ থেকে মৃত্যুর খবর তারা জানতে পেরেছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে নয়টায় নদীর পাড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান। পরবর্তীকে তারা একটি বস্তায় ভরা এক যুবকের লাশ ভেসে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মুহূর্তের মধ্যে পুলিশ,পিবিআই,ডিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট ও ইমনের কাছে থাকা মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গত ২৮ এপ্রিল নিখোঁজ হন ইমন। এঘটনায় অভয়নগর থানায় জিডি করা হয়। পরবর্তীতে আজ সকালে লাশ উদ্ধার হয়। ইমনের পরিবারের সদস্যরা এসে পরিচয় শনাক্ত করে । লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category