শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মোংলায় ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পিছন দিক থেকে  ইঞ্জিন চালিত একটি ভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোঃ সাইদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত চালকসহ ৪ জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার।

নিহতরা হলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক। আহত ও নিহতরা সবাই ভ্যানে ছিলেন।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার বলেন, ভ্যান চাপা দেওয়া ট্র্যাকটিকে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ আটক করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর  করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category