বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭৪ Time View

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু (২৪) নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল নিহত হয়েছে বলে পাওয়া গেছে।

পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি ব্যাটালিয়ন) ঝালাংগী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যের গুলিতে শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ডাকু (২৪) শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাসা থেকে বেড় হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখালসহ শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে যায়। এ সময় বিএসএফের ডোরা ডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুরুতর আহত হলে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাইদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরিবারের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category