বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী রেহেনা খাতুন হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদুল ইসলাম মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের আনিচ উদ্দিন বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২১ বছর আগে রাশেদুলের সাথে রেহেনা খাতুনের বিয়ে হয়। রাশেদুল দ্বিতীয় বিয়ের পর ১ম স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। এরপর ২০১৮ সালের ২৩ জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহেনাকে হত্যা করে।

এ ঘটনায় তার পিতা মতলেব আলী বাদী হয়ে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি রাশেদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category