শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঈদে সড়ক দুর্ঘটনায় ২৯৫ জনের প্রাণহানি: বিআরটিএ

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

গত বছরের তুলনায় এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেশি বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। রোববার দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানান।

বিআরটিএ চেয়াম্যান জানান, এবার ২৫৪টি সড়ক দুর্ঘটনায় ২৯৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৪০৫ জন।

বিআরটিএর পরিসংখ্যান বলছে, গত রোজার ঈদে ২৫৩টি সড়ক দুর্ঘটনায় ২৩৯ জনের মৃত্যু হয়। আর আহত হন ৫১০ জন।

নুর মোহাম্মদ মজুমদার জানান, সড়ক আইন মানা হচ্ছে না বলেই এসব দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কমাতে নিয়মিত সড়কে অভিযান চালানো হবে।

তবে নিজেদের লোকবল কম থাকায় এ নিয়ে সবাইকে সচেতন থাকার ও আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

দুর্ঘটনার কারন হিসেবে অসাবধানতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, পথচারীদের অসাবধানতা, ট্রাফিক আইন না মানা, মোটর সাইকেল চালকদের অসতর্কতাকে দায়ি করেন বিআরটিএ চেয়ারম্যান।

গত শনিবার যাত্রি কল্যান সমিতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, এবারের ঈদে ৩৯৯ টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ৪০৭ জনের। আর আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category