বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে কিশোরীর আত্মহত্যা

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭১ Time View

ভোলার তজুমদ্দিনে বিয়ের দাবি না মেনে প্রেমিক পালিয়ে যাওয়ায় আত্মীয়ের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন কিশোরী। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে।

রোববার সকালে উপজেলা চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেয়ামূল্লাহ গ্রামে হাজী মঞ্জুরুল আলমের ঘরে এ ঘটনা ঘটে।

গলায় ফাঁস দেওয়া কিশোরীর নাম লিজা আক্তার সে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের দক্ষিণ ফ্যাশন গ্রামের ইয়াসিনের মেয়ে।

শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের করিমগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. সিয়ামের (২১) সাথে তজুমদ্দিনে ঘুরতে আসে সে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় স্লুইসগেট এলাকায় ছেলে মেয়ের সাথে স্থানীয় লোকজনের হট্টগোল বাঁধে। এ সময় পুলিশ ছেলে মেয়েকে উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে উভয়কে আত্মীয়ের জিম্মায় দেওয়া হয়।

জানা গেছে, মেয়ে বিয়ের দাবি করলে ছেলে পালিয়ে গেলে অভিমান করে মেয়েটি হাজী মঞ্জুরুল আলমের বাসায় বসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category