শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

হালদায় ইউএনওর অভিযানে ঘেরাজাল জব্দ

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে উপজেলার গড়দুয়ারা, উত্তর মাদার্শা ও দক্ষিণ মাদার্শা এবং পার্শ্ববর্তী উপজেলা রাউজান সীমান্ত এলাকার নদীর বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ইউএনও বলেন, অবৈধভাবে মাছ শিকারের উদ্দেশ্যে পাতানো ৩টি ঘেরাজাল জব্দ করা হয়েছে, যার পরিমাণ প্রায় দেড় হাজার মিটার হবে।

তিনি আরও বলেন, সামনে কার্প জাতের মা মাছ ডিম ছাড়বে, বর্তমানে হালদায় মা-মাছের আনাগোনা বেড়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাল বসিয়ে মা-মাছ শিকার করছে। তাই নজরদারি জোরদার করেছে প্রশাসন। আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে আইডি এফ কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category