শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সালথায় সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪২

  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দিবাগত রাতে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার ঘটনায় ৩০ জন ও মাঝারদিয়া গ্রামের ঘটনায় অপর ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, সালথায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই দু‍‍`টি ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এই দুই মামলায় জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category