বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

‘ইত্যাদি’ আজ বিটিভিতে প্রচার হবে

  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View

প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের জনপ্রিয় অুনষ্ঠান ‘ইত্যাদি’। দিনে দিনে ইত্যাদি পরিণত হয়েছে ঈদ ঐতিহ্যে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের সন্ধানেও কাজ করে এই অনুষ্ঠান।

ইত্যাদির প্রতিটি পর্বই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে সমসাময়িক বিষয়কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় বলেই দর্শকরা প্রতিটি বিষয়ে বৈচিত্র্য ও আলাদা স্বাদ খুঁজে পান। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও থাকছে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং দারুণ দারুণ সব বিষয়।প্রতিবোরের ‘ইত্যাদি’তে থাকে বিভিন্ন ধরনের চমক। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। এবারে অন্যতম চমক হচ্ছে জনপ্রিয় নৃত্য জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপার নাচ। ইত্যাদির নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। প্রতিবারই ইত্যাদির নির্মাতা চেষ্টা করেন নাচের সংগীত, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবার ঈদেও সেই চেষ্টা করেছেন।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category