শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চট্টগ্রামে এস আলমের অয়েল মিলের আগুন নিয়ন্ত্রণে

  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৮৮ Time View

চট্টগ্রামের এস আলম ভেজিটেবল অয়েল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মইজ্জারটেক এলাকায় অবস্থিত মিলের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলের ১০ ফুট দূরত্বেই  তেলের মজুত ছিল।

ফায়ার সার্ভিস জানায়, কর্ণফুলী, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। অবশেষে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনা যেত না।

তিনি আরও বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category