শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৯৩ Time View

বান্দরবানে কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এনিয়ে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় ৫৪ কেএনএফ সদস্যসহ মোট ৫৫ জনকে কারাগারে পাঠানো হলো।

বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাকে।

আসামি লাল লিয়ান সিয়াম বম (৫৭) রুমা বেথেল পাড়া এলাকার মৃত থন আলহ বমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় গতকাল ৯ এপ্রিল রাতে রুমার বেথেল পাড়ায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে গ্রেফতার করে। আজ বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলু হক বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ব্যাংক ডাকাতির ঘটনায় ৫৩ জন কেএনএফ সদস্য ও ডাকাতিতে ব্যবহৃত জিপ গাড়ির চালকসহ মোট ৫৪ জনকে কারাগারে পাঠানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category