শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

২৪ ঘণ্টায় কোন সেতুতে আদায় হলো কত টাকার টোল

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

ঈদযাত্রার শেষদিন আজ বুধবার (২০ এপ্রিল)। তবে মঙ্গলবারই (৯ এপ্রিল) বাড়ির পানে ছোটেন অধিকংশ মানুষ। ফলে সেই চাপও পড়ে বিভিন্ন সেতুর টোল প্লাজায়। বিভিন্ন জায়গায় ভোগান্তিও পোহাতে হয় মানুষকে। তবে এবারের ঈদযাত্রায় বিভিন্ন সেতুতে সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে মঙ্গলবারই।

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার ২০৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। যা একদিনে পদ্মা সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সেতুর মাওয়া প্রান্ত হয়ে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন সেতু পাড়ি দেয়। এতে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা আর জাজিরা প্রান্তে আয় হয় ২ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় তিন কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকার টোল আদায় করা হয়েছে। এ সময় সেতুতে ৪৭ হাজার ৭৫৫টি পরিবহন পারাপার হয়।

বুধবার (১০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮টি বুথে এ টোল আদায় করা হয়।

এদিকে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২৪টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল চলাচলের সংখ্যা বেশি ছিল। এতে টোল আদায় হয়েছে মোট ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা।

মোটরসাইকেল পারাপারের দুর্ভোগ লাঘবে সেতু পূর্ব ও পশ্চিম পাড়ে পৃথক ৪টি টোল বুথ বসানো হয়েছে। এতে এবার মোটরসাইকেল আরোহীদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category