শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঝালকাঠিতে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

ঝালকাঠির বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

সোমবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মোবাইল মালিকদের কাছে উদ্ধারকৃত ১৬টি মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানসহ জেলার গুরুত্বপূর্ণ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক সময়ে ১৬টি মোবাইল হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইলের মালিক আমাদের কাছে আইনের আশ্রয় নেন। পরামর্শ অনুযায়ী তারা সাধারণ ডায়েরী করলে তথপ্রযুক্তির সাহায্যে ট্রাকিং করে মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হই। মোবাইলের প্রকৃত মালিককে ডেকে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতি মামলার ১০, অপহরণ মামলার ১, হত্যা মামলার ৯ ও মাদক মামলার ১১ আসামিকে আটক করা হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সবসময় সচেষ্ট ও তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category