বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৭১ Time View

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ ও উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনসহ আরো অনেকে।

এ সময় উপজেলা ছয় ইউনিয়নের ৫৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধান বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় ।

বিতরণ শেষে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন সরকারের কৃষি বান্ধব এ কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category