শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮৮ Time View

পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষজন। গত কয়েকদিনের তুলনায় আজ রোববার (৭ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে ২-১টি ট্রেন ছাড়তে বিলম্ব হলেও বেশিরভাগ মানুষের কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।

আজ সকাল থেকেই কমলাপুর স্টেশনে কড়া চেকিং পার হয়ে হাজার হাজার যাত্রী স্টেশনে প্রবেশ করছেন। টিকিট ছাড়া যাত্রী প্রবেশে বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা টিকিটের যাত্রীদের ফেরত পাঠাচ্ছেন রেল কর্মকর্তারা। টিকিট ব্যতীত কেউ ঢুকতে না পারায় স্বস্তিতে স্টেশনে ঢুকতে ও ট্রেনে উঠতে পারছেন যাত্রীরা।

স্টেশনের ভেতরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা স্টেশনে বসে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত ঈদযাত্রার ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন জানান, সকাল থেকে এ পর্যন্ত ১৮টি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। আজ কোনো শিডিউল বিপর্যয় কিংবা বিলম্বের ঘটনা ঘটেনি।

রেলস্টেশন সংশ্লিষ্টরা জানান, গত চারদিনের তুলনায় যাত্রীচাপ বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী তুলনামূলক কিছুটা বেড়েছে। তবে পূর্বাঞ্চলের ট্রেনে যাত্রীচাপ সেই তুলনায় কম। রোববার সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে। লাইন ধরে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা।

তারা আরও জানান, ঈদযাত্রায় টিকিটের ব্যবস্থা শতভাগ অনলাইনে বিক্রির কারণে বিগত সময়ের মতো রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিড়ম্বনায় পড়তে হয়নি যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্টেশনে স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। তবে সেখানেও তেমন ভিড় নেই। সহজেই টিকিট কেটে গন্তব্যে যেতে পারছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category