বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৬৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোন মানুষ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না। তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। দেশের কোন মানুষকে না খেয়ে রাখা হবে না বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ হরিনসিংহা আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ২৫০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, সদস্য শহিদুল ইসলাম শান্ত, আরিফা বেগম, সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ জাহান সিদ্দিকীসহ জেলা পরিষদের কর্মকর্তারা।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মুড়ি, গুড়া দুধ, চিনি, সেমাই। পরবর্তীতে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category