শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View

রাজবাড়ীতে যাকাতের কাপড় বিতরণের খবর পেয়ে সময়ের আগেই টিনের গেইট ভেঙে ভিতরে প্রবেশের সময় পদদলিত হয়ে অজ্ঞাতনামা এক নারী (৫৫) মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার সময় রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর গ্রামের আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছর ২৭ রমজান শাড়ি ও লুঙ্গি বিতরণ করে আসছেন তিনি। রোববার সকাল ৭টা থেকে ৩ হাজার শাড়ি ও লুঙ্গি কাপড় বিতরণ শুরু করার জন্য জেলা পুলিশে নিরাপত্তার জন্য আবেদন করা হয়। তবে ফজরের নামাজের পর থেকেই লোকজন জড়ো হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে নির্ধারিত গেইট বাদেই পাশের টিনের গেটের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে। এতে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি।

তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পেলে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, নিহত নারীর পরিচয় এখনো মেলেনি। পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category