শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত করল দুর্বৃত্তরা

  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

ফেনীতে রাতের আধারে বাড়ির সামনের খড়ের গাদায় আগুন দিয়ে ফাতেমাকে (৪২) নামের এক প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পার্শ্ববর্তী খেতের মাঝখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে জেলার ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বজনেরা।

এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদি প্রবাসী ফারুকের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিক ৯৯৯ এ স্বজনদের ফোন পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় রাতেই তাকে পার্শ্ববর্তী একটি খেতের মাঝখান থেকে মারাত্মক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চিকিৎসকদের পরামর্শে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলগাজী থেকে ফাতেমা নামে এক নারীকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল। তার মাথায়, হাতে, পায়ে ও শরীরের বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত এ ঘটনায় আমিনুর রহমান মজুমদার প্রকাশ খোকনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category