শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বগুড়ায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮১ Time View

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাহিনুর রহমান (৫০)।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া সদরের এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে একজন নারী রয়েছেন। দুর্ঘটনার কারণে বগুড়া-নওগাঁ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category